আমাদের সেবা ব্যবহারের শর্তাবলী
সর্বশেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৫সর্বশেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬
কর্মজোন আইটি–এর ওয়েবসাইট ও সার্ভিস ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মতি প্রকাশ করছেন। অনুগ্রহ করে আমাদের যেকোনো সার্ভিস গ্রহণের আগে শর্তগুলো ভালোভাবে পড়ুন।
১. সার্ভিস গ্রহণের শর্ত
কর্মজোন আইটি ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল অ্যাড সার্ভিস, ই-কমার্স টুলস ও সংশ্লিষ্ট IT সার্ভিস প্রদান করে।
প্রতিটি সার্ভিস নির্দিষ্ট স্কোপ, টাইমলাইন ও শর্ত অনুযায়ী প্রদান করা হয়।
২. পেমেন্ট ও রিফান্ড নীতি
সার্ভিস শুরুর আগে নির্ধারিত পেমেন্ট পরিশোধ করতে হবে।
কাস্টমাইজড বা ডেভেলপমেন্ট-ভিত্তিক সার্ভিসে সাধারণত রিফান্ড প্রযোজ্য নয়।
বিশেষ ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হলে তা লিখিতভাবে জানানো হবে।
৩. ক্লায়েন্টের দায়িত্ব
প্রজেক্টের জন্য প্রয়োজনীয় তথ্য, কনটেন্ট ও অ্যাক্সেস সময়মতো প্রদান করতে হবে।
ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে প্রজেক্ট বিলম্বিত হলে কর্মজোন আইটি দায়ী থাকবে না।
৪. ডেলিভারি ও টাইমলাইন
প্রতিটি প্রজেক্টের ডেলিভারি সময় কাজের পরিমাণ অনুযায়ী নির্ধারিত হয়।
ক্লায়েন্ট সাইড থেকে দেরি হলে ডেলিভারি সময় পরিবর্তিত হতে পারে।
৫. ইন্টেলেকচুয়াল প্রপার্টি
সম্পূর্ণ পেমেন্ট পরিশোধের পর প্রজেক্টের মালিকানা ক্লায়েন্টের কাছে হস্তান্তর করা হবে।
কর্মজোন আইটি নিজস্ব টেমপ্লেট, কোড বা টুলস পুনঃব্যবহার করার অধিকার সংরক্ষণ করে।
৬. সার্ভিস সীমাবদ্ধতা
থার্ড-পার্টি সার্ভিস (হোস্টিং, পেমেন্ট গেটওয়ে, অ্যাড প্ল্যাটফর্ম)–এর সমস্যা বা পরিবর্তনের জন্য কর্মজোন আইটি দায়ী নয়।
সার্ভিস ব্যবহার করে কোনো ধরনের আর্থিক ক্ষতির জন্য আমরা দায় গ্রহণ করি না।
৭. সাপোর্ট ও মেইনটেন্যান্স
নির্ধারিত সময়ের মধ্যে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা হবে।
অতিরিক্ত কাজ বা স্কোপের বাইরে কাজ আলাদা চার্জের আওতায় পড়বে।
৮. শর্তাবলী পরিবর্তন
কর্মজোন আইটি যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।
পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর হবে।
৯. আইন ও বিধিমালা
এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।
১০. SaaS (Software as a Service) ব্যবহার বিধি
অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট: আমাদের ড্যাশবোর্ড বা SaaS টুলস ব্যবহারের জন্য ক্লায়েন্টকে নিজস্ব ফেসবুক পেজ বা বিজনেস পোর্টফোলিও কানেক্ট করতে হতে পারে।
ডেটা প্রসেসিং: আমাদের প্ল্যাটফর্ম ফেসবুক গ্রাফ এপিআই (Graph API) ব্যবহার করে ক্লায়েন্টের পেজের মেসেজ এবং ইউজারের পাবলিক প্রোফাইল তথ্য (যেমন নাম ও ছবি) সংগ্রহ ও প্রদর্শন করে।
ব্যবহারকারীর ভূমিকা: ক্লায়েন্ট বা টেন্যান্ট তাদের নিজস্ব ফেসবুক বিজনেস পোর্টফোলিও আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে আমাদের সেই ডাটা প্রসেস করার অনুমতি প্রদান করেন।
নিরাপত্তা: আমরা সংগৃহীত কোনো তথ্য (Platform Data) তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করি না। এটি শুধুমাত্র ক্লায়েন্টের গ্রাহক সেবা উন্নত করার কাজে ব্যবহৃত হয়।
১১. মেটা প্ল্যাটফর্ম ডাটা পলিসি (Meta Platform Data Policy)
সম্মতি: আমাদের সার্ভিস ব্যবহার করার মাধ্যমে ক্লায়েন্ট স্বীকার করছেন যে তারা মেটা (Meta) এর সকল ডাটা পলিসি এবং টার্মস মেনে চলতে বাধ্য।
ডাটা স্টোরেজ: আমাদের সিস্টেমে সংরক্ষিত মেটা প্ল্যাটফর্ম ডাটা (যেমন মেসেঞ্জার ডাটা) ক্লায়েন্ট চাইলে যেকোনো সময় মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
এপিআই সীমাবদ্ধতা: ফেসবুক বা মেটা যদি তাদের এপিআই পলিসি পরিবর্তন করে বা কোনো পারমিশন (যেমন: pages_read_user_content) সীমাবদ্ধ করে, তবে সংশ্লিষ্ট ফিচারের কার্যকারিতা পরিবর্তিত হতে পারে।
যোগাযোগ
শর্তাবলী সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:
📧 Email: support@kormozoneit.com
📞 Phone: 01742169148